ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা আরও এগিয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে ব্যয় কমিয়ে একটি সমন্বিত পরিকল্পনা নেওয়া হচ্ছে।
জানা গেছে, একবারে পূর্ণাঙ্গ পে-স্কেল কার্যকর করতে গেলে সরকারের অতিরিক্ত প্রায় ৪৩ হাজার কোটি টাকা প্রয়োজন হতো। তবে বর্তমান অর্থনৈতিক চাপ, রাজস্ব ঘাটতি এবং বাজেট বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রস্তাব পুনর্বিন্যাস করা হয়েছে। এতে অতিরিক্ত ব্যয়ের চাপ কমে প্রায় ৩৭ হাজার কোটি টাকায় নেমে এসেছে।
সরকারি চাকরিজীবীদের জন্য বর্তমানে কার্যকর থাকা ১০ শতাংশ মহার্ঘ ভাতাকে নতুন পে-স্কেলের সঙ্গে সমন্বয় করার পরিকল্পনাও আলোচনায় গুরুত্ব পেয়েছে। এর ফলে সরকারের আর্থিক চাপ তুলনামূলক কম হবে বলে মনে করছেন নীতিনির্ধারকরা।
সভা-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, নতুন পে-স্কেলে নিম্ন আয়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিশেষ করে নিচের দুই স্তরের কর্মচারীদের বেতন ও অন্যান্য সুবিধা তুলনামূলক বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপ সবচেয়ে বেশি পড়েছে এই শ্রেণির মানুষের ওপর।
অন্যদিকে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তুলনামূলক কম সুবিধা পাবেন বলেও আলোচনায় উঠে এসেছে। পাশাপাশি পেনশনভোগীদের জন্যও বড় ধরনের সুখবর থাকতে পারে। সরকারি পেনশনভোগীদের পেনশন প্রায় শতভাগ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।
নতুন পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই ব্যাপক প্রত্যাশা রয়েছে। বৈঠকের পর এখন সবার নজর সরকারের চূড়ান্ত অনুমোদন ও আনুষ্ঠানিক ঘোষণার দিকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি
- মেসির চার গোলে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি