ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
‘জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়ন টেকসই হয় না’
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধান কার্যক্রম এগিয়ে নিতে নতুন করে দরপত্র আহ্বান করেছে সরকার। এ বিষয়ে রোববার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হোসেন মাহমুদ বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়ন টেকসই হয় না। জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই গ্যাস অনুসন্ধান সংক্রান্ত সব চুক্তি সম্পন্ন করা হবে এবং এই উদ্যোগ থেকে সমুদ্রে নতুন জ্বালানি সম্পদ পাওয়া গেলে তা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে এবং দেশের স্বার্থ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। দরপত্রে অংশ নিতে আগ্রহী একাধিক প্রতিষ্ঠান ইতোমধ্যে যোগাযোগ করেছে বলেও তিনি জানান। তাঁর মতে, এবারের দরপত্রে অংশগ্রহণ আরও বিস্তৃত হবে।
গত বছরের দরপত্রে কোনো প্রতিষ্ঠান অংশ না নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এবার পরিস্থিতি ভিন্ন। বর্তমান সরকার দায়িত্বে থাকায় বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পেয়েছে এবং তারা স্বাচ্ছন্দ্যে অংশ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, সরকারের প্রতি আস্থার কারণে দেশে বিনিয়োগ প্রবাহও বাড়বে।
সমুদ্র এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানিগুলোর আগ্রহ বাড়াতে উৎপাদন অংশীদারত্ব চুক্তি (পিএসসি) ২০২৬ সংশোধন করে কিছু সুবিধা যুক্ত করা হয়েছে। এবারের দরপত্রে বিশেষ কোনো অগ্রগতির বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী মন্তব্য করেন, এই প্রক্রিয়ার বড় অগ্রগতি হলো বর্তমান সরকার।
অতীতে কয়েকটি কোম্পানি অনুসন্ধান শুরু করেও কাজ সম্পন্ন না করেই ফিরে যাওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবিষ্যৎ পরিস্থিতি আগেভাগে নিশ্চিত করে বলা সম্ভব নয়। পাশাপাশি তিনি অতীত জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে সমালোচনাও করেন এবং দাবি করেন, আমদানিনির্ভরতার কারণে অর্থনীতিতে চাপ তৈরি হয়েছিল, যা এখন কমিয়ে আনার চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোই এখন সরকারের অগ্রাধিকার। সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্র প্রকাশের বিষয়টি তিনি ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন এবং জানান, সংশোধিত নীতিমালার মাধ্যমে আগের ত্রুটি দূর করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গত বছরের দরপত্রে কয়েকটি কোম্পানি আগ্রহ দেখালেও কেউ চূড়ান্তভাবে অংশ নেয়নি। পরে তাদের মতামত পর্যালোচনা করে বিশেষজ্ঞদের মাধ্যমে এক বছর ধরে নীতিমালা ও উৎপাদন অংশীদারত্ব চুক্তি পর্যালোচনা করা হয়, যার ভিত্তিতে সংশোধিত পিএসসি প্রণয়ন করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর