ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
আইইএলটিএস ছাড়াই বাংলাদেশিদের পড়ার সুযোগ দিচ্ছে আয়ারল্যান্ড
পার্থ হক: আয়ারল্যান্ড ইউরোপের অন্যতম জনপ্রিয় গন্তব্য হিসেবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে ক্রমেই বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। উন্নত শিক্ষাব্যবস্থা এবং তুলনামূলকভাবে কম ব্যয়ের কারণে দেশটি উচ্চশিক্ষার জন্য শীর্ষ পছন্দের তালিকায় রয়েছে।
আয়ারল্যান্ড সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। দেশটির প্রায় সব বিশ্ববিদ্যালয়েই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একাধিক বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।
অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস বা টোয়েফল সনদ প্রয়োজন হয়। তবে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বিকল্প উপায়েও শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিয়ে থাকে, যেখানে ইংরেজি দক্ষতার অন্যান্য প্রমাণ গ্রহণ করা হয়।
আইইএলটিএস ছাড়াই পড়াশোনার সুযোগ রয়েছে যেসব বিশ্ববিদ্যালয়ে
ইউনিভার্সিটি কলেজ ডাবলিন
রয়্যাল কলেজ অব সার্জনস ইন আয়ারল্যান্ড
ইউনিভার্সিটি অব লিমেরিক
ন্যাশনাল ইউনিভার্সিটি অব আয়ারল্যান্ড, গালওয়ে
মায়নুথ ইউনিভার্সিটি
ডাবলিন সিটি ইউনিভার্সিটি
আয়ারল্যান্ডের জনপ্রিয় স্কলারশিপ
১. গভর্নমেন্ট অব আয়ারল্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন স্কলারশিপ
২. আরসিএসআই ইন্টারন্যাশনাল ফার্মেসি স্কলারশিপ
৩. এনইউআই গালওয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ
৪. ইউনিভার্সিটি কলেজ ডাবলিন গ্লোবাল এক্সিলেন্স স্কলারশিপ
৫. জেনারেশন স্টাডি অ্যাব্রড স্কলারশিপ
৬. গ্র্যাটান স্কলারশিপ
৭. ডাবলিন সিটি ইউনিভার্সিটি স্কলারশিপ
৮. হার্ডিমান পিএইচডি স্কলারশিপ
৯. মায়নুথ ইউনিভার্সিটি স্কলারশিপ
১০. ইউনিভার্সিটি অব লিমেরিক স্কলারশিপ
আইইএলটিএসের বিকল্প হিসেবে গ্রহণযোগ্য কিছু যোগ্যতা
কোনো শিক্ষার্থী যদি ইংরেজি মাধ্যমে পড়াশোনা শেষ করে থাকেন, তবে তিনি Medium of Instruction (MOI) সনদ ব্যবহার করতে পারেন, যা অনেক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি দক্ষতার বিকল্প প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়।
কিছু বিশ্ববিদ্যালয় ভিডিও কল বা স্কাইপ সাক্ষাৎকারের মাধ্যমে শিক্ষার্থীর ইংরেজি দক্ষতা মূল্যায়ন করে থাকে। সন্তোষজনক পারফরম্যান্স থাকলে আইইএলটিএস ছাড়াই ভর্তি হওয়ার সুযোগ মিলতে পারে।
এছাড়া কিছু প্রতিষ্ঠান Duolingo English Test, PTE কিংবা TOEFL-এর মতো বিকল্প ইংরেজি দক্ষতা পরীক্ষাও গ্রহণ করে। পাশাপাশি ইংরেজিভাষী দেশের ডিগ্রি অর্জন করা শিক্ষার্থীদের ক্ষেত্রেও অনেক সময় আইইএলটিএস ছাড় দেওয়া হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা