ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
অবৈধ পশু প্রবেশে কঠোর অবস্থানে সরকার: কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে কুরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং দেশীয় পশু দিয়েই এবারের চাহিদা পুরোপুরি পূরণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
রোববার (২৪ মে) সকালে রাজধানীর দিয়াবাড়ি পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সীমান্ত দিয়ে অবৈধ পশু প্রবেশ রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ঈদ পর্যন্ত হাটগুলোতে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, কুরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর সব পশুর হাটে ক্রেতা, খামারি ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জাল টাকা শনাক্তে হাটে মেশিন বসানো হয়েছে এবং ব্যাংকিং সেবাও চালু রাখা হয়েছে, যাতে বিক্রেতারা নিরাপদে লেনদেন করতে পারেন।
পরিদর্শনের সময় এক গরুর বেপারি হাট থেকে পশু চুরির অভিযোগ করলে মন্ত্রী সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি তদন্ত করে উদ্ধারের নির্দেশ দেন। পরে তিনি হাটে উপস্থিত ব্যবসায়ী ও খামারিদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ