ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে, নি-হ-ত ১৫
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।
সোমবার ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ জানান, প্রায় ৩০ জন যাত্রী নিয়ে রডবোঝাই ট্রাকটি উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল। পথে কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে ট্রাকটি মহাসড়ক থেকে ছিটকে খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।
এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ বলেও জানান ওসি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা