ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম বরদাস্ত হবে না: প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় পরিচালিত স্কুল ফিডিং বা মিড-ডে মিল কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাস্ত করা হবে না বলে কঠোর অবস্থান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, এই কর্মসূচিতে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে এবং শিশুদের খাবারের মান নিয়ে কোনো আপস করা যাবে না।
রোববার (২৪ মে) রাজধানীর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে আয়োজিত এক নির্দেশনামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এটি কোনো সাধারণ কর্মসূচি নয়; বরং শিশুদের পুষ্টি, স্বাস্থ্য ও ভবিষ্যৎ গঠনের সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তাই সংশ্লিষ্ট সব সরকারি কর্মকর্তা ও সরবরাহকারী প্রতিষ্ঠানকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি জানান, বর্তমানে দেশের ১৫১টি উপজেলায় প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে এই স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এত বড় একটি জনকল্যাণমূলক প্রকল্পে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে তা সরকার ও সংশ্লিষ্টদের জন্য বিব্রতকর হবে।
সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, সরকার ব্যবসা ও বিনিয়োগবান্ধব হলেও শিশুদের খাদ্যের মান নিয়ে কোনো ধরনের আপস করা হবে না। শর্ত অনুযায়ী দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে ভবিষ্যতে তারা এ কার্যক্রমে যুক্ত থাকতে পারবে না।
সভায় কর্মসূচি আরও স্বচ্ছ ও কার্যকর করতে বেশ কিছু নতুন নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। এর মধ্যে রয়েছে— খাদ্য উৎপাদন থেকে বিদ্যালয়ে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়ার ডিজিটাল তথ্য সংরক্ষণ, পুষ্টিগুণ নিশ্চিত করতে বিশেষায়িত টেকনিশিয়ান নিয়োগ, স্থানীয় উৎপাদনকে অগ্রাধিকার দেওয়া এবং নির্ধারিত সময়ে খাদ্য সরবরাহ নিশ্চিত করা।
তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হলো শিশুদের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা। এজন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে, তবে দায়িত্বপ্রাপ্তদেরও জবাবদিহিতার মধ্যে থাকতে হবে।
এ কর্মসূচিকে পাইলট প্রকল্প হিসেবে উল্লেখ করে তিনি জানান, বিদ্যমান সমস্যাগুলো সমাধান করে ভবিষ্যতে এটি আরও বড় পরিসরে সারা দেশে বাস্তবায়ন করা হবে। সভায় সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মাঠপর্যায়ের চ্যালেঞ্জ তুলে ধরলে সরকারিভাবে শিক্ষক, প্রশাসন ও সংশ্লিষ্টদের সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন তিনি।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, প্রকল্প পরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)