ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
পশ্চিমবঙ্গে মুসলিমদের ওবিসি সুবিধা বাতিলের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যে ওবিসি সংরক্ষণ ১৭ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ওবিসি সুবিধা বাতিলের কথাও জানানো হয়েছে। সরকারের দাবি, সংরক্ষণ ব্যবস্থায় স্বচ্ছতা ও ভারসাম্য আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত ঘিরে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে বঞ্চিত করা হচ্ছে। তবে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, সংরক্ষণ ব্যবস্থা সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য হওয়া উচিত, ধর্মের ভিত্তিতে নয়।
রাজ্য সরকারের ব্যাখ্যায় বলা হয়, আগের সরকারের সময়ে বিপুল সংখ্যক মুসলিম গোষ্ঠীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। এতে প্রকৃত অনগ্রসর জনগোষ্ঠীর একটি অংশ সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে বলে তাদের দাবি। সেই প্রেক্ষাপটেই নতুন সরকার ওবিসি নীতিতে পরিবর্তন এনেছে।
নতুন নীতি অনুযায়ী এখন থেকে শুধুমাত্র প্রকৃত অনগ্রসর হিন্দু সম্প্রদায়ের মানুষই ৭ শতাংশ ওবিসি সংরক্ষণের আওতায় থাকবেন। মুসলিম সম্প্রদায়ের কোনো গোষ্ঠী আপাতত ওবিসি তালিকায় থাকবে না। সরকারি চাকরি ও উচ্চশিক্ষা উভয় ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এদিকে বিরোধীরা অভিযোগ করছে, এই সিদ্ধান্তের মাধ্যমে মুসলিমদের সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে বিভাজনের রাজনীতি করা হচ্ছে। তাদের মতে, সামাজিক ও আর্থিক পশ্চাৎপদতাকে গুরুত্ব না দিয়ে ধর্মীয় পরিচয়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
এর আগে কলকাতা হাইকোর্ট রাজ্যের কিছু মুসলিম গোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করা নিয়ে প্রশ্ন তোলে। সেই প্রেক্ষাপটকে সামনে রেখেই নতুন এই সিদ্ধান্ত এসেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি আদালতে চ্যালেঞ্জ হতে পারে বলেও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। ফলে পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ ইস্যু নতুন করে বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর