ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত মাদারীপুর সদর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘আড়িয়াল খাঁ, মাদারীপুর সদর উপজেলা ছাত্র কল্যাণ সমিতি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য ঘোষিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তাওহীদুর রহমান তালুকদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন আজমাঈন শাহরিয়ার তান।
বুধবার (২০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আয়োজিত এক সভায় বিদায়ী কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। নবনির্বাচিত সভাপতি তাওহীদুর রহমান তালুকদার এর আগে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মো. ইব্রাহিম মুন্সি ইফতি এবং সাধারণ সম্পাদক মো. নাসিম নতুন কমিটির সদস্যদের স্বাগত জানান। এসময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক বিদায়ী কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদারীপুর সদর উপজেলার শিক্ষার্থীদের পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকাই হবে এই কমিটির প্রধান লক্ষ্য। এছাড়া এলাকার আর্থসামাজিক উন্নয়নে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আশাবাদও ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, ‘আড়িয়াল খাঁ’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মাদারীপুর সদর উপজেলার শিক্ষার্থীদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান, দক্ষতা বৃদ্ধি এবং কল্যাণমূলক কাজে সংগঠনটি দীর্ঘ দিন ধরে ভূমিকা রেখে আসছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল