ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বিএনপির প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন: জামায়াতে সেক্রেটারি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, রাষ্ট্র সংস্কারের চেয়ে বিএনপি বর্তমানে ভাগ-বাটোয়ারার রাজনীতিতে বেশি মনোযোগী হয়ে পড়েছে। তার দাবি, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করেই দলটি দেশকে নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে।
শনিবার (২৩ মে) দুপুরে ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত রুকন (সদস্য) শিক্ষা শিবির কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের সঙ্গে দেওয়া প্রথম প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় বিএনপির প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন, যার কারণে দেশে রোগ-বালাই ও বিভিন্ন সংকট বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে লুটপাট, দখল, খুন ও চাঁদাবাজির মতো কর্মকাণ্ডে দেশে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে বলেও দাবি করেন তিনি।
জামায়াতের এই নেতা বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, দুর্নীতি ও ন্যায়ভিত্তিক রাজনীতির অভাবে জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে। বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য ন্যায় ও আদর্শভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)