ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘নির্বাচনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে’
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেছেন, নবনির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং খুন, ধর্ষণ ও নাগরিক নিরাপত্তাহীনতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।
শুক্রবার (২২ মে) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক নাগরিক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী, প্রকৌশলী, আইনজীবী ও শিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।
আসিফ মাহমুদ বলেছেন, দেশের মানুষ এখন ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। বিশেষ করে নারী ও মায়েদের নিরাপত্তাহীনতার বিষয়টি গভীর উদ্বেগের। তিনি দাবি করেন, বর্তমান সরকারের ব্যর্থতার কারণেই জাতীয় জীবনে একের পর এক সংকট তৈরি হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকারও কঠোর সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মকাণ্ডে দায়িত্ব পালনের আন্তরিকতা দেখা যাচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাব স্পষ্ট।
দেশে সাম্প্রতিক সময়ে গলা কেটে হত্যার মতো নৃশংস অপরাধের প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, এসব ঘটনার পেছনে কোনো অভ্যন্তরীণ বা বহিঃশক্তির সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে আরও সতর্ক ও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
আসিফ মাহমুদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছিল নির্বাচিত সরকার এলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বাস্তবে পরিস্থিতির উন্নতি হয়নি, বরং আরও অবনতি হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি সতর্ক করে বলেছেন, এভাবে পরিস্থিতি চলতে থাকলে জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।
বিশ্ব রাজনীতিতে তরুণদের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ২০২৪ সালে বাংলাদেশের জেন-জি ও তরুণদের আন্দোলন বিশ্বজুড়ে আলোচিত হয়েছে। একইভাবে ভারতের তরুণ প্রজন্মও উগ্রবাদী রাজনীতির বিরুদ্ধে নতুন ধরনের প্রতিবাদ গড়ে তুলছে বলে মন্তব্য করেন তিনি।
ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীসহ স্থানীয় নেতাদের ওপর হামলার নিন্দা জানিয়ে আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার সংস্কৃতি আবার ফিরে আসছে। তিনি দাবি করেন, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।
অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সার্জিস আলম ও আরিফুল ইসলাম আদিব। পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল