ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
রামিসা হ’ত্যাকারীর ফাঁসি দাবি আমির হামজার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের প্রকাশ্যে ফাঁসি চেয়েছেন ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা।
বৃহস্পতিবার (২১ মে) রাতে রাজশাহীর সিটি বাইপাস রোডে অনুষ্ঠিত এক তাফসিরুল কোরআন মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
তার বক্তব্যের ভিডিও একটি ফেসবুক পেজে প্রচার করা হয়েছে। বক্তব্যে আমির হামজা বলেন, ‘দেশে যে আইন আছে, সেই আইনে রামিসা, আছিয়া ও তানিয়ার বিচার হবে না। ধর্ষণের বিচারে শরিয়তের আইন সংসদে কার্যকর করা হলে বাংলাদেশের যুবকদের ধর্ষণ তো দূরের কথা, স্বপ্নদোষও বন্ধ হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে শরিয়তের আইন কায়েম না হলে ধর্ষণ কখনোই বন্ধ হবে না।’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আমির হামজা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনারও একটি মেয়ে আছে। রামিসাকেও নিজের মেয়ের মতো মনে করুন। রামিসার জায়গায় যদি আপনার মেয়ে হতো, তাহলে বাংলাদেশে কী অবস্থা হতো এতক্ষণ? আমার মনে হয়, ধর্ষক যেখানেই থাকুক তাকে ধরে এনে ১৪ টুকরা করে ফেলতেন।’
তিনি বলেন, ‘মানুষ এত নিচে নামে কীভাবে? কোন রুচিতে পাঁচ-ছয় বছরের শিশুকে ধর্ষণ করে, আবার হত্যাও করে?’
এ সময় তিনি আরও বলেন, ‘মানুষ নামের এই জানোয়ারগুলোর বিচার শুধু জেল বা জরিমানা দিয়ে হবে না। এদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া লাগবে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)