ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
রামিসা হ'ত্যার বিষয়ে যা বললেন তমা মির্জা
বিনোদন ডেস্ক: মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা। তিনি এ ধরনের নৃশংস অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে দোষীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তমা মির্জা লেখেন, ‘ধর্ষণকারীর বিচার হবে ধর্ষণের শিকার ব্যক্তির জানাজার আগেই। এমন দৃষ্টান্তমূলক বিচার হতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ করার কথা স্বপ্নেও না ভাবে।’
তিনি আরও প্রশ্ন তোলেন ধর্ষণ মামলার আইনি প্রক্রিয়া ও দীর্ঘসূত্রতা নিয়ে। তমা মির্জা লেখেন, ‘কিসের তদন্ত? কিসের ব্যাখ্যা? ধর্ষণকারীর পক্ষে আবার কিসের আইনজীবী? কিসের সময়ক্ষেপণ?’
নিহত রামিসাকে নিজের বোনের মতো উল্লেখ করে তিনি সবাইকে এ ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তমার ভাষায়, ‘রামিসা আমার বোন, আপনার বোন। আমাদের বোনের নৃশংস হত্যাকারীর বিচার চাই।’
প্রসঙ্গত, শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে ঘটনার আগে ইয়াবা সেবন করেছিল বলেও উল্লেখ করে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি