ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
জামায়াত বিরোধী দল হয়ে উঠতে পারবে না: রাশেদ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো প্রকৃত বিরোধী দল হয়ে উঠতে পারবে না বলে মন্তব্য করেছেন রাশেদ খান। তার মতে, যেকোনো সরকারের সঙ্গে থেকে ‘সরকারের পার্ট’ হিসেবেই রাজনীতি করা জামায়াতের জন্য বেশি উপযোগী।
বুধবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
রাশেদ খান লেখেন, বিরোধী দল হওয়ার মতো রাজনৈতিক যোগ্যতা জামায়াতের নেই। বরং ক্ষমতাসীনদের সঙ্গে থেকে ব্যবসা-বাণিজ্য, সুযোগ-সুবিধা এবং স্বার্থসংশ্লিষ্ট রাজনীতি করাই দলটির মূল চরিত্র হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও নিখেছেন, ‘সরকারের পার্ট হয়ে তাদের লোকজন ব্যবসা বাণিজ্য করবে, ভালো থাকবে, ভালো খাবে, ভালো পরবে এই পর্যন্তই তাদের রাজনীতি হওয়া উচিত। এর বাইরে গেলেই জামায়াত খেই হারিয়ে ফেলবে।’
রাশেদ খানের দাবি, ১৯৭১ সালের ভূমিকার কারণে জামায়াত এখনো রাজনৈতিকভাবে বড় সীমাবদ্ধতার মধ্যে রয়েছে। তিনি বলেন, ‘কারণ তাদের হীনমন্যতা আছে। সেটি হলো ৭১। ৭১ কখনোই রাজনৈতিকভাবে তাদের সামনে এগোতে দেবে না।’
রাষ্ট্রযন্ত্রের সমর্থনের বিষয়েও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, দেশের স্বাধীনতার বিরোধিতা করা শক্তিকে রাষ্ট্রীয় কাঠামো কখনো পুরোপুরি গ্রহণ করে না। ফলে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া কিংবা কার্যকর বিরোধী দল হয়ে ওঠা জামায়াতের জন্য বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে আরও বলা হয়, জামায়াত বুঝতে পারে যে, রাজনৈতিক বাস্তবতায় একসময় এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে ১৯৭১ সালের প্রশ্নে বড় একটি জনগোষ্ঠী তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে। সেই আশঙ্কার কারণেই দলটি কখনো কঠোর অবস্থান নেয়, আবার বাস্তবতা বুঝে কৌশলী আচরণ করে বলেও মন্তব্য করেন রাশেদ খান।
তিনি লেখেন, ‘ক্ষমতার ফেয়ার শেয়ারের জন্য তারা মাঝেমধ্যে ফণা তুলবে, আবার বাস্তবতা বুঝে কৌশলী হবে। এর বাইরে জামায়াতের কিছু করার নেই।’
উল্লেখ্য, রাশেদ খান আগে গণঅধিকার পরিষদ-এর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেন তিনি। ঝিনাইদহের একটি আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। কোটা আন্দোলন এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে আলোচনায় আসেন এই তরুণ নেতা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)