ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
‘ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি চলবে না’
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, সীমান্ত হত্যা, পানিবণ্টন ও কৃষকদের ন্যায্যমূল্যের বিষয়ে কড়া বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (১৬ মে) রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে মহানগর ও জেলা পর্যায়ের নেতাকর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ভারতের সঙ্গে কোনো নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। যদি বলা হয় সবার আগে বাংলাদেশ, তাহলে সীমান্তে কেন মানুষ নিহত হচ্ছে, তার জবাব দিতে হবে।”
তিনি আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারতকেন্দ্রিক প্রভাব মেনে নেওয়া হবে না এবং এ বিষয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই।
রাজশাহীর কৃষি ও আমচাষ প্রসঙ্গে তিনি বলেন, রাজশাহীর আম শুধু এ অঞ্চলের নয়, পুরো দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। কিন্তু কৃষকরা তাদের উৎপাদিত আমের ন্যায্যমূল্য পাচ্ছেন না। মাঠপর্যায়ে কৃষক ২০ টাকায় আম বিক্রি করলেও রাজধানীতে তা ১০০ টাকায় বিক্রি হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এর জন্য সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দায়ী করেন এনসিপির এই নেতা।
তিনি বলেন, “আমের কোনো সিন্ডিকেট চলবে না। আম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও আধুনিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাজশাহীকে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার আওতায় আনতে হবে।”
রাজশাহীবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে নাসীরুদ্দীন বলেন, “আমরা সরকারে থাকি কিংবা জনতার কাতারে থাকি, রাজশাহীর মানুষের অধিকার আদায়ে সবসময় পাশে থাকব।”
পানিসংকটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজশাহীর নদীগুলোতে পর্যাপ্ত পানি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে পানির ন্যায্য হিস্যার দাবিতে আবারও লং মার্চের মতো কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।
শিক্ষা ও কর্মসংস্থানের প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, রাজশাহীতে অসংখ্য বিশ্ববিদ্যালয় ও কলেজ থাকলেও শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত চাকরি বা কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি।
সরকারি বিভিন্ন কার্ডভিত্তিক সুবিধার সমালোচনা করে তিনি বলেন, “আমরা শুধু বিভিন্ন কার্ড পেয়েছি, যেগুলো পকেটে নিয়ে ঘুরতে হয়। আগেই বলেছিলাম, এসব কার্ডে যদি টাকা না আসে, তাহলে আমরাও একটি ‘লাল কার্ড’ বানাব, যা সরকারের হাতে ধরিয়ে দেওয়া হবে।”
তিনি আরও বলেন, এনসিপি লুটপাট বা চাঁদাবাজির রাজনীতি করে না, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে।
বক্তব্যের একপর্যায়ে ঐতিহাসিক ফারাক্কা দিবসের প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মাওলানা ভাসানী ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিলেন। যারা তার আদর্শের কথা বলেন, তাদের সেই নীতিও ধারণ করা উচিত।
অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করা হয় এবং ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, যুগ্ম আহ্বায়ক গাজী সালাউদ্দিন তানভীর, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের এক হাজারের বেশি নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুন)
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- গ্রুপ সেরার লড়াইয়ে আজ ফ্রান্স বনাম নরওয়ে, যেভাবে দেখবেন ম্যাচ