ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
গুপ্ত রাজনীতির লেখালেখিতে সাইবার আক্রমণের অভিযোগ রাশেদ খানের
নিজস্ব প্রতিবেদক: গুপ্ত রাজনীতির বিরুদ্ধে লেখালেখির কারণে নিজের ফেসবুক পেজে ‘সাইবার আক্রমণ’ চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তার দাবি, ভুয়া ‘ইমপারসোনেশন’ অভিযোগ দেখিয়ে তার ব্যক্তিগত ফেসবুক পেজটি অচল করে দেওয়া হয়েছে।
শনিবার (১৬ মে) নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, তার পেজের বিরুদ্ধে impersonation–সংক্রান্ত মিথ্যা অভিযোগ আনা হয়েছে, যার ফলে পেজটি অকার্যকর হয়ে পড়েছে। তিনি বলেন, এটি তারই নিজস্ব পরিচালিত পেজ।
তিনি আরও অভিযোগ করেন, যুক্তিতর্কের মাধ্যমে মোকাবিলা করতে না পেরে একটি পক্ষ পরিকল্পিতভাবে তার সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম বন্ধের চেষ্টা করছে।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘যুক্তিতর্ক যারা মানতে পারে না, গালিগালাজ যাদের ভরসা, তারা মনে করছে পেজ বন্ধ করে দিলে আমার কথা থেমে যাবে।’
রাশেদ খান জানান, দীর্ঘদিন ধরে তিনি তার ফেসবুক পেজটি গড়ে তুলেছেন। এর আগেও তার একাধিক ব্যক্তিগত আইডি ডিজঅ্যাবল করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
তার ভাষায়, ‘পেজটি দীর্ঘ সময় ধরে গড়ে তোলা। এর আগেও কয়েকটি আইডি ডিজঅ্যাবল করা হয়েছে, এবার পেজটিও অকার্যকর করে দেওয়া হলো।’
এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘এটাই কি মতপ্রকাশের স্বাধীনতার বাস্তবতা?’
তিনি আরও ইঙ্গিত করেন, ‘গুপ্ত রাজনীতির বিরুদ্ধে লেখালেখি’ করার কারণেই একটি সংগঠিত পক্ষ তার বিরুদ্ধে সাইবার অপারেশন চালাচ্ছে। তবে এর পেছনে কারা রয়েছে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)