ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাঈদী
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত জামায়াতের সংসদ সদস্য মাসুদ সাঈদী মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে যান।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান মাসুদ সাঈদী।
পোস্টে তিনি লেখেন, মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তিনি। মূলত পাঁচ দিনের একটি ব্যবসায়িক সফরে তিনি মালয়েশিয়ায় পৌঁছান।
তিনি আরও লেখেন, আলহামদুলিল্লাহ, মির্জা আব্বাস বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন। গত ১৩ এপ্রিল সিঙ্গাপুর থেকে তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। তিনি জানান, মির্জা আব্বাস শুধু তাদের প্রতিবেশীই নন, বরং পারিবারিকভাবে ঘনিষ্ঠ আত্মীয়ের মতো সম্পর্ক রয়েছে। ছোটবেলা থেকেই তিনি তাকে চেনেন এবং বিভিন্ন সময়ে তার সান্নিধ্যে এসেছেন, যখন তিনি এমপি, মন্ত্রী বা মেয়র ছিলেন না। তিনি মির্জা আব্বাসের প্রতি গভীর স্নেহ ও ভালোবাসার কথা উল্লেখ করেন এবং তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল