ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ডোপ টেস্ট ও চিকিৎসার’ নেওয়ার আহ্বান রাশেদের
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিয়ে কড়া সমালোচনা করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, অতীতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অবস্থান নেওয়া নাসীরুদ্দীন এখন রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বিএনপির সমালোচনায় নেমেছেন।
বুধবার (১৩ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এসব মন্তব্য করেন মুহাম্মদ রাশেদ খান।
পোস্টে তিনি উল্লেখ করেন, নাসীরুদ্দীন পাটোয়ারী অতীতে জামায়াতে ইসলামী সম্পর্কে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, পাটোয়ারী জামায়াতকে ভারতের এক্সটেনশন, সংস্কারের নামে ভণ্ডামিকারী, মুনাফেকের দল এবং ধর্মের নামে চেতনার ব্যবসা করা সংগঠন বলে আখ্যা দিয়েছিলেন। এছাড়া তিনি অভিযোগ করেন, নাসীরুদ্দীন একসময় বলেছিলেন জামায়াতের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থি।
রাশেদ খান আরও বলেন, একটি রাজনৈতিক দল সম্পর্কে এত সমালোচনা করার পর আবার সেই দলের সঙ্গে সমঝোতা করে নির্বাচন করার বিষয়টি প্রশ্নের জন্ম দেয়। তিনি কটাক্ষ করে বলেন, এ ধরনের আচরণ অস্বাভাবিক বলেই তার মনে হয়। একই সঙ্গে তিনি এনসিপির প্রতি নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ডোপ টেস্ট ও চিকিৎসার’ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
পোস্টে তিনি আরও দাবি করেন, নাসীরুদ্দীন পাটোয়ারী এখন জামায়াতপন্থি অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন পডকাস্টে নিজেকে শিবিরের সাবেক সাথী হিসেবে পরিচয় দিচ্ছেন। তবে ছাত্রজীবনে তাকে বামপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত দেখেছেন বলেও মন্তব্য করেন রাশেদ খান।
সবশেষে বিএনপি নেতা বলেন, রাজনৈতিক অবস্থান ও বক্তব্যের ঘনঘন পরিবর্তনের কারণে নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান নিয়েও পরোক্ষ সমালোচনা করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)