ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
ভারত-বাংলাদেশ সীমান্ত নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটোয়ারী
নিজস্ব প্রতিবেদক: ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন কাঁটাতারের বেড়া নির্মাণ ও সীমান্ত হত্যা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। সোমবার তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের জন্য জমি বরাদ্দ এবং বিভেদের দেয়াল নির্মাণের সাম্প্রতিক উদ্যোগ শুধু দুই দেশের সম্পর্ক নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি করছে।
তিনি সীমান্তকে কেবল মানচিত্রের রেখা হিসেবে না দেখে এটিকে মানুষের জীবন, মানবাধিকার ও পারিবারিক বন্ধনের সঙ্গে গভীরভাবে জড়িত বিষয় হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে বছরের পর বছর ধরে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের সীমান্তে হত্যার ঘটনাকে মানবিক বিবেকের প্রশ্ন হিসেবে তুলে ধরেন তিনি।
পাটোয়ারী আরও বলেন, সভ্য বিশ্বে সীমান্ত ব্যবস্থাপনা কখনোই ভয়, গুলি বা বিভেদের দেয়াল দিয়ে পরিচালিত হওয়া উচিত নয়; বরং তা পারস্পরিক সম্মান, মানবিক মূল্যবোধ এবং দায়িত্বশীল কূটনীতির মাধ্যমে পরিচালিত হওয়া প্রয়োজন।
তিনি বাংলাদেশ ও ভারতের জনগণের শত বছরের ইতিহাস, সংস্কৃতি ও মানবিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়, যা দুই দেশের মানুষের মধ্যে অবিশ্বাস ও দূরত্ব তৈরি করে।
বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমান্ত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি জোরালোভাবে তুলে ধরতে হবে।
সবশেষে তিনি লেখেন, দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের জন্য সংঘাত নয়, সংহতি প্রয়োজন; দেয়াল নয়, সহযোগিতা দরকার; আর ভয় নয়, আস্থা গড়ে তোলা জরুরি। মানবাধিকার, জনগণের মর্যাদা ও ন্যায্য কূটনীতির ভিত্তিতেই একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দক্ষিণ এশিয়া গড়ে উঠতে পারে বলে তিনি মন্তব্য করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)