ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
ডিবি হারুনের রিসোর্ট নিয়ে যা জানালেন ফজলুর রহমান
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ-এর কিশোরগঞ্জের বিলাসবহুল ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ দখলে রাখার অভিযোগ অস্বীকার করে ক্ষোভ প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। তিনি দাবি করেছেন, জীবনে কখনও ওই রিসোর্টে যাননি এবং এ ধরনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, তিনি কখনও ‘প্রেসিডেন্ট রিসোর্টে’ যাননি, এমনকি নির্বাচনের সময়ও হারুন অর রশীদের গ্রামের এলাকায় ভোট চাইতে যাননি। কেউ যদি এর প্রমাণ দেখাতে পারে, তাহলে তিনি রাজনীতি ছাড়ার পাশাপাশি দেশবাসীর কাছে ক্ষমা চাইবেন বলেও মন্তব্য করেন।
অভিযোগকারীদের সমালোচনা করে তিনি বলেন, তার বিরুদ্ধে এসব অপবাদ পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। তিনি অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেন।
সাবেক ডিবি প্রধান হিসেবে পরিচিত হারুন অর রশীদ দীর্ঘদিন ধরেই নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তার বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে।
স্থানীয়দের দাবি, কিশোরগঞ্জের মিঠামইনে নিজ গ্রামে শত কোটি টাকা ব্যয়ে ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ নামে একটি আধুনিক ও বিলাসবহুল প্রমোদাগার নির্মাণ করেছেন হারুন অর রশীদ।
রিসোর্টটিতে হেলিপ্যাড, আধুনিক সুইমিং পুলসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে। স্থানীয়দের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময় সেখানে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও প্রভাবশালীদের নিয়মিত যাতায়াত ছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)