ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
রবীন্দ্রনাথ বাঙালির মানবিক চেতনা ও জাতিসত্তার ভিত্তি: রিজভী
নিজস্ব প্রতিবেদক: রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি নন, তিনি বাঙালির মানবিক চেতনা, মনন ও জাতিসত্তার অন্যতম ভিত্তি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রবীন্দ্রচর্চা মানুষকে সংকীর্ণতা থেকে মুক্ত করে মানবিক ও বিশ্বজনীন দৃষ্টিভঙ্গিতে এগিয়ে যেতে সহায়তা করে।
সোমবার (১১ মে) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে চার দিনব্যাপী রবীন্দ্রজয়ন্তী উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিল্পকলা একাডেমি এ আয়োজন করে।
রিজভী বলেন, রবীন্দ্রনাথের সাহিত্য, গান, কবিতা ও উপন্যাস মানুষের মনকে পরিশুদ্ধ করে এবং সমাজের নানা নেতিবাচকতা ও অস্থিরতা থেকে মুক্তির পথ দেখায়। তার মতে, রবীন্দ্রচর্চা মানুষের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, রবীন্দ্রসংগীত মানুষের মনকে শান্ত ও প্রফুল্ল করে তোলে। দুঃখ, বিষণ্নতা ও হতাশার মুহূর্তে রবীন্দ্রনাথের সৃষ্টি নতুন প্রেরণা জোগায়।
রিজভী উল্লেখ করেন, বাংলা ভাষাভাষী মানুষের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও রবীন্দ্রজয়ন্তী উদযাপিত হচ্ছে, যা তার বিশ্বজনীন গ্রহণযোগ্যতার প্রমাণ। তিনি বলেন, বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ ও জসীমউদ্দীনের অবদান অনস্বীকার্য।
তিনি আরও বলেন, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সাহিত্য ও সংস্কৃতি সবসময়ই মানুষের পাশে থেকেছে। রবীন্দ্রনাথ মানুষকে মানবতা ও সৌন্দর্যের পথে আহ্বান করেছেন, যা আজও প্রাসঙ্গিক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বলেন, রবীন্দ্রনাথ আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। তিনি ভালোবাসা, প্রার্থনা ও জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুপ্রেরণা জোগান। রবীন্দ্রনাথকে নিয়ে বিভ্রান্তিকর ধারণার বিপরীতে তিনি আজীবন সত্য ও মানবতার পক্ষে ছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অচলায়তন’ নাটক মঞ্চায়ন করা হয়। নাটকটি নির্দেশনা দেন আজাদ আবুল কালাম।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)