ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
‘সরকার একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার দিকে অগ্রসর হচ্ছে’
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পরিস্থিতি ও শাসনব্যবস্থা নিয়ে কঠোর মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, স্বৈরাচারী মানসিকতা দেখা দিলে জনগণও তা প্রতিহত করতে প্রস্তুত থাকে।
তিনি এসব কথা বলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল ‘সবুজ প্যানেল’-এর প্রার্থী পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে। অনুষ্ঠানটি রোববার রাতে অনুষ্ঠিত হয়।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ক্ষমতায় আসার মাত্র দুই মাসের মধ্যেই সরকার একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার দিকে অগ্রসর হচ্ছে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার কীভাবে ক্ষমতায় এসেছে তা ভুলে গেছে।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত সরকারের জন্য জুলাই সনদ বাস্তবায়ন না করা বিশ্বাসঘাতকতার শামিল। সরকার প্রকাশ্যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বললেও বাস্তবে তার প্রতিফলন নেই বলেও মন্তব্য করেন তিনি। তার প্রশ্ন, দলীয় সংসদ সদস্যরা কেন সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি।
সভায় তিনি আরও বলেন, সরকারের একজন মন্ত্রী নিজেকে সর্বজান্তা ভাবছেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের হয়ে বক্তব্য দিচ্ছেন। তার মতে, ওই মন্ত্রী এমনভাবে আচরণ করছেন যেন তিনিই এককভাবে সরকার পরিচালনা করছেন এবং অন্য কেউ আইন বা সংবিধান বোঝেন না।
তিনি দাবি করেন, সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত হলেও আদালতের ক্ষমতা ব্যবহার করে জামায়াতে ইসলামীর ওপর অবিচার করা হয়েছে এবং দলের শীর্ষ নেতাদের বিচারিক হত্যার শিকার হতে হয়েছে। তিনি আইনজীবীদের ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং সবুজ প্যানেলকে ভোট দেওয়ার অনুরোধ করেন।
সভায় সবুজ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. ইউসুফ আলীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার, সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মো. মতিউর রহমান আকন্দ, উপদেষ্টা ড. শফিকুল ইসলাম মাসুদসহ অনেকে।
এ ছাড়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৬/২৭ উপলক্ষে সবুজ প্যানেলের প্রার্থীদের নাম ও পরিচয়ও ঘোষণা করা হয়। ঘোষিত তালিকায় সভাপতি, সহ-সভাপতি, সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, ট্রেজারার ও সদস্য পদে একাধিক প্রার্থীর নাম উল্লেখ করা হয়।
সবুজ প্যানেলের প্রার্থীদের পক্ষে ভোট ও সমর্থন কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- আজ বিশ্ব মা দিবস
- মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে মিশার সহায়তা চাইলেন ওমর সানী
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- মিউচুয়াল ফান্ডে নতুন যুগের শুরু: গাইডলাইন প্রকাশ করল বিএসইসি
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- নবম পে স্কেলে বেতন কাঠামো কত নির্ধারণ করা হয়েছে?
- মাদ্রাসায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের দাবি এমজেএফের
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- দেশে বাড়লো সোনার দাম
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য জেবা জান্নাতের