ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
নিজামীর মৃ'ত্যুদণ্ড নিয়ে যা জানালেন বিরোধীদলীয় নেতা
নিজস্ব প্রতিবেদক: বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় দলটির সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী-কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
শনিবার (৯ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে একটি রাজনৈতিক মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ২০১৬ সালের ১০ মে দিবাগত রাতে সেই রায় কার্যকর করা হয়। তিনি মরহুম নিজামীর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাকে শহীদ হিসেবে কবুল করে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করেন।
বিবৃতিতে জামায়াত আমির বলেছেন, মাওলানা নিজামী ছিলেন প্রজ্ঞাবান ইসলামী চিন্তাবিদ, আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ ও দূরদর্শী নেতা। সততা, বিনয়, প্রজ্ঞা ও নেতৃত্বগুণের মাধ্যমে তিনি মানুষের শ্রদ্ধা অর্জন করেছিলেন।
তিনি আরও বলেছেন, ছাত্রজীবন থেকেই মাওলানা নিজামী ইসলামী আদর্শ প্রচার ও প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত ছিলেন। ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তিনি আজীবন কাজ করেছেন। পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করে দেশকে ইসলামী কল্যাণরাষ্ট্রে রূপান্তরের লক্ষ্যেও ভূমিকা রেখেছেন।
ডা. শফিকুর রহমান বলেছেন, মাওলানা নিজামী ১৯৯১ ও ২০০১ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদে তার গঠনমূলক বক্তব্য এবং ইসলামী শিক্ষার প্রসারে ভূমিকা আজও স্মরণীয়। বিশেষ করে কওমি মাদ্রাসা শিক্ষার সরকারি স্বীকৃতির ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য বলে তিনি দাবি করেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, কৃষি ও শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে মাওলানা নিজামী সততা ও দক্ষতার পরিচয় দেন। তার নেতৃত্বে দেশের শিল্পখাত গতিশীলতা অর্জন করেছিল বলেও মন্তব্য করেন জামায়াত আমির।
আন্তর্জাতিক অঙ্গনেও তার গ্রহণযোগ্যতার কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, বিভিন্ন বৈশ্বিক জরিপে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের তালিকায় মাওলানা নিজামীর নাম উঠে এসেছিল। এছাড়া তিনি অসংখ্য গ্রন্থ রচনা করেন এবং দেশ-বিদেশের বিভিন্ন সেমিনার ও সমাবেশে বক্তব্যের মাধ্যমে মানুষের চিন্তায় প্রভাব ফেলেছিলেন।
সবশেষে, মাওলানা মতিউর রহমান নিজামীর আদর্শ ও অসমাপ্ত কাজ বাস্তবায়নে এবং দেশকে ইসলামী কল্যাণরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতের আন্দোলনে শরিক হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান জামায়াত আমির।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)