ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
জাপান সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: সাত দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ভারতে ধর্ম, বর্ণ বা কোনো গোষ্ঠীকে লক্ষ্য করে যেন কোনো ধরনের ক্ষতি না করা হয় এ বিষয়ে ভারত সরকারকে আহ্বান জানানোর কথা বলেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি বলেন, বিশ্বের যেকোনো স্থানে ধর্ম, বর্ণ বা পরিচয়ের ভিত্তিতে নিরীহ মানুষের ওপর নির্যাতন হলে তার বিরোধিতা করা হবে।
ডা. শফিকুর রহমান বলেন, পশ্চিমবঙ্গসহ বিশ্বের যেকোনো অঞ্চলে নিরীহ মানুষের ওপর জুলুম হলে জামায়াতে ইসলামী তার বিরুদ্ধে অবস্থান নেবে। তিনি আরও বলেন, যে স্থানেই হোক, সবসময় তারা মজলুম মানুষের পাশে থাকবে।
তিনি জানান, জাপান সফরকালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। এসব বৈঠকে বাংলাদেশ-জাপান সম্পর্ক উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, নগর অবকাঠামো উন্নয়ন এবং ভূমিকম্প মোকাবিলা নিয়ে আলোচনা হয়।
ডা. শফিকুর রহমান আরও বলেন, জাপান বাংলাদেশের প্রতি আন্তরিক আগ্রহ দেখাচ্ছে। দুই দেশের যৌথ উদ্যোগে সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, জাপানে অবস্থানরত প্রবাসীরা গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব দিয়েছেন এবং কোনো ধরনের ব্যত্যয় না ঘটানোর আহ্বান জানিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)