ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
দেশের রাজনীতি এখনো সুন্দর হয়নি: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ পরিবর্তনের প্রত্যাশা নিয়ে নতুন সরকারের দিকে তাকিয়ে আছে। ফ্যাসিবাদী শাসনের কারণে দেশের অর্থনীতি, ব্যাংক ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের আন্দোলন ও সংগ্রামের মাধ্যমেই বর্তমান অবস্থায় পৌঁছানো সম্ভব হয়েছে। তবে এই পরিবর্তনকে ভিন্ন খাতে নেওয়ারও চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৮ মে) দুপুরে নওগাঁর আত্রাই উপজেলার পতিসর রবীন্দ্র কাছারি বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জুলাই মাসে তরুণরা সম্মিলিতভাবে যে আন্দোলন করেছে, সেটিকে তিনি ‘জুলাই যুদ্ধ’ হিসেবে দেখেন। এই আন্দোলনের ফলেই পরিবর্তন এসেছে এবং নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল, অর্থ পাচার করেছে, ব্যাংক লুট করেছে এবং প্রশাসনকে দুর্বল করে দিয়েছে। সেই পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করেই বর্তমান বাস্তবতা তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, অনেকে ছোটখাটো ইস্যু নিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তবে দেশের মানুষ আর কোনো সংঘাত বা গোলযোগ চায় না।
রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তার বাবা মুসলিম লীগের রাজনীতি করলেও প্রতিদিন সকালে হাঁটা শেষে রবীন্দ্রনাথের ‘শাহজাহান’ কবিতা আবৃত্তি করতেন। কবিতা, গান, নাটক, প্রবন্ধ—সাহিত্যের সব শাখাতেই রবীন্দ্রনাথের অবাধ বিচরণ ছিল বলে তিনি উল্লেখ করেন। গীতাঞ্জলির মাধ্যমে বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথ, আর তাকে সারাজীবন পড়লেও শেষ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশের রাজনীতি কখনোই খুব পরিচ্ছন্ন ছিল না। মানুষ বারবার পরিবর্তনের জন্য আন্দোলন করেছে, জীবন দিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন সবসময় আসেনি। একই সঙ্গে তিনি বলেন, যারা সাহিত্যচর্চা করেন, কবিতা লেখেন, গান শোনেন বা গান করেন—তারা সাধারণত মানবিক ও ভালো মানুষ হয়ে থাকেন।
মন্ত্রী আরও বলেন, দেশে একটি হতাশাবাদী গোষ্ঠী রয়েছে, যারা সমাজকে অস্থির রাখতে চায়। তিনি কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির নাম উল্লেখ না করে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বতন্ত্র পরিচয়কে সবার আগে মনে রাখতে হবে। স্বাধীনতা ও গণতন্ত্র দুটিই সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছে, এটি সহজে পাওয়া যায়নি।
রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জাতীয় সংসদের হুইপ ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য এনামুল হক, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারি টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, মেক্সিকোতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল আনসারীসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)