ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
‘সংসদে বিরোধী দলের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে’
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, সংসদে মতপার্থক্য থাকবেই এবং সেখানে আলোচনা-সমালোচনার সুযোগ থাকতে হবে। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন মতের প্রকাশ স্বাভাবিক, কিন্তু একদলীয় শাসনব্যবস্থা ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না।
রোববার (৩ মে) গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ২৭তম ব্যাচের শিক্ষার্থীদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি আরও বলেন, জাতীয় সংসদে বিরোধী দলের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে এবং মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখতে হবে। তবে সংসদে আলোচনা হতে হবে বাস্তবভিত্তিক ও যুক্তিনির্ভর; আবেগনির্ভর বক্তব্য সংসদীয় কার্যক্রমে কার্যকর প্রতিফলন ঘটাতে পারে না বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ এ এস এম ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খানসহ অতিথিরা বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের চেয়ারম্যান মুনিরা আজিম, ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান এবং মেডিকেল কলেজের পরিচালক কর্নেল সাজ্জাদ আহমেদ এ কে খান জিলানী। বক্তারা শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পরে অতিথিরা ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন।
কলেজ কর্তৃপক্ষ জানায়, চলতি শিক্ষাবর্ষে মোট ১৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে ভারত, নেপাল ও কাশ্মীরসহ বিভিন্ন দেশের ৫৫ জন শিক্ষার্থী রয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)