ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
চাঁদা লাগলে চাঁদা নে, নতুন কমিটি দে, পদবঞ্চিত ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটিতে সদ্য ঘোষিত জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। কমিটি ঘোষণার পর থেকেই অসন্তোষ ছড়িয়ে পড়ে সংগঠনের একাংশের মধ্যে। শনিবার (২ মে) রাতে ২৩ সদস্যের আংশিক কমিটি প্রকাশের পরপরই এ পরিস্থিতির সৃষ্টি হয়।
রবিবার (৩ মে) দুপুরে শহরের পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাঠালতলী বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং স্লোগান দেন—“চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে।” তাদের অভিযোগ, অর্থের বিনিময়ে কমিটি গঠন করা হয়েছে এবং যোগ্য ও সক্রিয় নেতাদের বাদ দেওয়া হয়েছে।
নেতাকর্মীদের দাবি, নতুন কমিটিতে বিবাহিত, অছাত্র এবং শহরের বাইরে অবস্থানকারী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে, যা সংগঠনের নীতির পরিপন্থি।
বিক্ষোভ চলাকালে নবগঠিত কমিটির সহসভাপতি নূর তালুকদার মুন্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস শাকুর জাভেদ, যুগ্ম সম্পাদক মোখতার আহমেদ ও পারভেজ হোসেন সুমন এবং প্রচার সম্পাদক আব্দুল আহাদকেও সেখানে উপস্থিত থাকতে দেখা যায়। নূর তালুকদার মুন্না অভিযোগ করে বলেন, সাধারণ সম্পাদক হিসেবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি শহরের নেতাকর্মীদের সঙ্গে পরিচিত নন। এ সিদ্ধান্ত তারা মেনে নেবেন না।
পারভেজ হোসেন সুমন দাবি করেন, টাকা ও আইফোনের বিনিময়ে কমিটি গঠন করা হয়েছে বলে তারা তথ্য পেয়েছেন। তিনি অবিলম্বে কমিটি বাতিল করে নিয়মিত ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানান।
অন্যদিকে নবগঠিত কমিটির সভাপতি অলি আহাদ বলেন, ছাত্রদল একটি বড় সংগঠন হওয়ায় সবাইকে একসঙ্গে সন্তুষ্ট করা সম্ভব নয়। পদ না পাওয়া নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ স্বাভাবিক। তিনি সবাইকে সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।
শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের ২৩ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে মো. অলি আহাদ সভাপতি, নাঈমুল ইসলাম রনি সাধারণ সম্পাদক এবং গালিব হাসান সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল