ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের গণমিছিল
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সার্বিক জনদুর্ভোগ লাঘবের দাবিতে টাঙ্গাইলে সমাবেশ ও গণমিছিল করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
শনিবার (২ মে) দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভিক্টোরিয়া রোড হয়ে জাহাজ বিল্ডিংয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল জেলা ১১ দলের আহ্বায়ক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর জেলা আমির আহসান হাবিব মাসুদ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে ক্ষমতায় থাকা সম্ভব নয়। ৭০ শতাংশ ভোটারের রায়কে অবজ্ঞা করা হচ্ছে। যখন জনগণ রাস্তায় নামবে, তখন কোথায় পালাবেন?
তিনি আরও বলেন, গত নির্বাচনে পরিকল্পিতভাবে তাদের পরাজিত করা হয়েছে। তবে দেশের স্থিতিশীলতার স্বার্থে তারা এখনো ধৈর্য ধারণ করছেন। তিনি সরকারকে সতর্ক করে বলেন, এখনই গদিচ্যুত হওয়ার দাবি করছি না, তবে ভালোভাবে দেশ পরিচালনা করতে হবে ছলচাতুরী করে নয়।
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের জেলা নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবীর, সহকারী সেক্রেটারি হুসনে মোবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, এনসিপির জেলা সদস্যসচিব মাসুদুর রহমান রাসেল এবং বাংলাদেশ খেলাফত মজলিশে জেলা সেক্রেটারি কামরুল হাসান প্রমুখ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি