ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ফজলুর রহমানের বক্তব্যের পাল্টা জবাব দিলেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধে অবদানের প্রসঙ্গ তুলে জাতীয় সংসদে তীব্র মন্তব্য ও পাল্টা মন্তব্যের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে সংসদে হট্টগোলের পরিস্থিতিও তৈরি হয়।
মঙ্গলবার বিকালে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় ফজলুর রহমান জামায়াতের সমালোচনা করে বক্তব্য দেন। তার বক্তব্যের সময় বিরোধীদলীয় সদস্যরা হট্টগোল শুরু করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) সংসদ সদস্যদের শান্ত করেন।
পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বক্তব্য রাখতে গিয়ে বলেন, ফজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানিত হলেও অন্যকে অসম্মান করা উচিত নয়। তিনি আরও বলেন, তিনি শহীদ পরিবারের সন্তান এবং জামায়াত করা তার সাংবিধানিক অধিকার, এ জন্য কারও অনুমতির প্রয়োজন নেই।
এর আগে অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামীর রাজনীতি করতে পারে না। যদি কেউ করে থাকে, তবে তা দ্বিগুণ অপরাধের শামিল হবে।
সংসদে দুই নেতার পাল্টাপাল্টি বক্তব্য ও মন্তব্যকে কেন্দ্র করে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো পরিস্থিতি, যা পরে স্পিকারের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার