ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩
বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে: শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের পথেই হাঁটা শুরু করেছে। তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় না এসেই ফ্যাসিবাদী আচরণ করছে, যা দেশের রাজনীতির জন্য উদ্বেগজনক।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিএনপির সঙ্গে একসময় তারা একসঙ্গে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। তবে এখন বিএনপির আচরণ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, অতীতের শাসকদলের মতো আচরণ করার চেষ্টা করছে বিএনপি। তার মতে, তারা যতই চেষ্টা করুক, আওয়ামী লীগের মতো অবস্থানে যেতে পারবে না, বরং দুর্বল সংস্করণে পরিণত হবে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের মতোই বিরোধী মত দমন ও বিদ্রূপের সংস্কৃতি বিএনপিও অনুসরণ করছে।
তিনি আরও বলেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিএনপি বিভিন্নভাবে বিরোধিতা করছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। এমনকি বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিরুদ্ধেও তারা অবস্থান নিচ্ছে বলে দাবি করেন তিনি।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, সেই আন্দোলনের কারণেই দেশের রাজনৈতিক পরিবর্তন এসেছে, আর এতে অংশ নেওয়া ছাত্র-জনতার অবদানকে ছোট করে দেখার সুযোগ নেই। তিনি বলেন, আন্দোলনের বিভিন্ন পর্যায়ে যারা ভূমিকা রেখেছেন, তাদের সম্মান জানানো উচিত।
তিনি আরও অভিযোগ করেন, সংস্কার ও পরিবর্তনের বিভিন্ন উদ্যোগে বিএনপি বাধা দিচ্ছে এবং আগের শাসনব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে অবস্থান নিচ্ছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে সংঘটিত রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব ঘটনার মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ডা. শফিকুর রহমান বলেন, তারা এমন বাংলাদেশ চান যেখানে সব নাগরিক নিরাপদে চলাফেরা করতে পারবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হলে আন্দোলন অব্যাহত থাকবে।
শেষে তিনি বলেন, জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। অন্যথায় রাজনৈতিক কর্মসূচি সংসদ ও রাজপথ—দুই জায়গাতেই চলবে বলে জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- সকালে না রাতে, কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি ভালো?
- ৪৭তম বিসিএস ভাইভার সময়সূচি প্রকাশ
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের মৃ’ত্যু
- স্কুল-কলেজের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল আজই
- বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষায় কড়াকড়ি, সিএমএসএফে নতুন সিদ্ধান্ত
- দেশে সোনার দামে বড় পতন
- শিরীন সুলতানা ও নিলোফার মনিকে ঢাবি অ্যালামনাই’র অভিনন্দন
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- লন্ডনে বৈশাখী উৎসব ঘিরে ঢাবি অ্যালামনাই ইউকে’র নতুন যাত্রা