ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
জামায়াতকে রাজনীতিতে পরাজিত করার আহ্বান মির্জা ফখরুলের
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের “বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে” মন্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি এ বক্তব্যের তীব্র নিন্দা জানান।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হয়েছে। তিনি দাবি করেন, ওই নির্বাচন দেশি-বিদেশি পর্যবেক্ষক ও আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। সেই নির্বাচনে ২১৩টি আসনে জয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে বলেও তিনি উল্লেখ করেন। তার মতে, এমন একটি স্বচ্ছ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা অনুচিত এবং বাস্তবতার পরিপন্থী।
তিনি আরও বলেন, জামায়াত আমিরের মন্তব্য বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা। অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, দেশবাসী সচেতনভাবেই তাদের প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও রাজনৈতিকভাবে সেই অবস্থান আরও সুদৃঢ় হবে।
ফখরুল অভিযোগ করেন, একটি পক্ষ বারবার বিভ্রান্তি ছড়িয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ নষ্ট করার যে কোনো প্রচেষ্টা জনগণ প্রতিহত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল