ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

দুই মাসে সরকারের জনপ্রিয়তা তলানিতে: নাহিদ ইসলাম

২০২৬ এপ্রিল ২৫ ১৪:১৫:৫৮

দুই মাসে সরকারের জনপ্রিয়তা তলানিতে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, দেশের ইতিহাসে এত অল্প সময়ে কোনো সরকার এতটা অজনপ্রিয় হয়ে পড়েছে কি না, তা নিয়ে তিনি সন্দিহান। তার ভাষায়, আগামী ছয় মাসে সরকার কোন দিকে যাবে তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের সম্মানে আয়োজিত এই সমাবেশে সারাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

নাহিদ ইসলাম বলেন, দেশে কোনো ধরনের অস্থিতিশীলতা চান না তারা। তাদের একমাত্র দাবি হলো গণভোটের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন। তিনি জানান, এ দাবির পক্ষে তারা সংসদ ও রাজপথ—উভয় স্থানেই অবস্থান করছেন এবং ঐক্যবদ্ধভাবে তা আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়া শুরু হলেও বিএনপি শুরু থেকেই তাতে বাধা দিয়েছে এবং পরে ঐকমত্য কমিশনে অংশ নিয়েও গুরুত্বপূর্ণ সংস্কারে ভিন্নমত (নোট অব ডিসেন্ট) দিয়েছে। তার মতে, এটি সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে।

সমাবেশে বিএনপির অবস্থান নিয়েও সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, জনগণের গণভোটকে একসময় সমর্থন করলেও এখন তারা তা অস্বীকার করছে। তার দাবি, এর মাধ্যমে দলটি নিজেদের পূর্বের অবস্থান থেকেও সরে এসেছে।

তিনি আরও বলেন, দলীয়করণ ও পুরনো রাজনৈতিক ধারা অনুসরণ করলে জনগণ তা মেনে নেবে না। একই সঙ্গে দেশের বর্তমান অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার বাস্তবতা অস্বীকার করছে বলেও অভিযোগ করেন তিনি।

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

শেষে নাহিদ ইসলাম জানান, দেশের স্বার্থে এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে তারা সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত থাকলেও, সরকার সেই সহযোগিতার পথ বন্ধ করে দিচ্ছে বলে তারা মনে করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন

দেশে সোনার দামে বড় পতন

নিজস্ব প্রতিবেদক: স্বর্ণবাজারে আবারও দামের সমন্বয় আনলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ—ভরিতে কয়েক হাজার টাকা কমে নতুন দর কার্যকর হয়েছে।বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন(বাজুস) এ... বিস্তারিত