ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ অস্বীকার করছে সরকার: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক: দেশে ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবার এক হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আবার পেশি শক্তির দাপট দেখানো হচ্ছে।’
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শুক্রবার এসব কথা বলেন তিনি।
নাহিদ দাবি করেন, ‘বাংলাদেশে পরিবর্তন, সংস্কার ও বৈষম্যবিরোধী যে আকাঙ্কা তৈরি হয়েছে, সে অনুযায়ী আমরা দেশকে ঢেলে সাজাতে চেয়েছিলাম। সে লক্ষ্যে রাজনৈতিক দল গঠন এবং নির্বাচনের সময় আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, এটি রাষ্ট্র মেরামতের নির্বাচন।’
এ নির্বাচনে গণভোট হয়েছে সাধারণ নির্বাচনের পাশাপাশি। দুঃখের বিষয় নির্বাচন হওয়ার পর নির্বাচিত সরকার গণভোটকে অস্বীকার করলেন। তারা জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ থেকে বের হয়ে ক্ষমতার পট পরিবর্তনের পর যেমন নির্বাচন হয়। এ তেমন নির্বাচনে পরিণত করলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার