ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
শাহবাগে রাকিব-সাদিক কায়েম মুখোমুখি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ থানায় ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সাংবাদিক ও ডাকসু নেতাসহ কয়েকজনকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
রাত নয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ডাকসুর ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম। তাদের সঙ্গে দুই সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এ সময় এলাকায় উত্তেজনা বিরাজ করতে দেখা যায়।
প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সন্ধ্যার পর শাহবাগ এলাকায় অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা এ সময় ছাত্রশিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্রশিবিরের কর্মীরা থানায় গেলে তাদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে তারা থানার ভেতরে আশ্রয় নিতে বাধ্য হন। ডাকসু নেতা মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ও এ বি জুবায়ের সেখানে অবস্থান নেন।
এর আগে অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ সন্ধ্যার দিকে থানায় উপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানকে কটুক্তি করেছেন। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেন, ছবিটি ভুয়া এবং এ বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে এসেছেন।
পরে রাত ৯টার পর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম থানার ভেতরে অবস্থানরত ডাকসু নেতা এ বি জুবায়েরসহ অন্যদের শাহবাগ থানা জামে মসজিদের ফটক দিয়ে নিরাপদে বের করে নিয়ে যান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)