ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
এবার মহাসমাবেশের ডাক দিলেন প্রাথমিকের তৃতীয় ধাপে নিয়োগ বাতিল প্রার্থীরা
ডুয়া ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা আগামীকাল ১৬ ফেব্রুয়ারি (রোববার) মহাসমাবেশের ডাক দিয়েছেন। তবে এই সমাবেশ কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে তা এখনও জানানো হয়নি।
১৩ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী দুই দিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে। এছাড়া নারী শিক্ষিকাদের গায়ে পুলিশের হাত তোলার প্রতিবাদ এবং চাকরিতে যোগদানের দাবিতে রোববার এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
আন্দোলনকারীদের দাবি, ২০২৩ সালের বিধিমালার অধীনে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। তবে একই নিয়োগ প্রক্রিয়ার প্রথম দুই ধাপে সুপারিশপ্রাপ্তদের প্রায় এক বছর আগে কর্মস্থলে যোগদান করলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের প্রায় সাড়ে ৬ হাজার সুপারিশপ্রাপ্তদের নিয়োগ ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে।
এছাড়া ১২ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সামনে আন্দোলন চলাকালে নিয়োগ প্রত্যাশীরা ঘোষণা করেন, ১৩ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে শাহবাগে ‘জাস্টিস ফর টিচার’ এবং ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচির মাধ্যমে ৬ হাজার ৫৩১ জনের যোগদান নিশ্চিত করার জন্য তারা উদ্যোগী হয়েছেন।
১০ ফেব্রুয়ারি পুলিশের জলকামান নিক্ষেপের পর ১১ ফেব্রুয়ারি দুপুরে চাকরিপ্রার্থীরা সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করেন। সরকার তাদের নিয়োগের ব্যবস্থা নিতে আদালতে আপিল করে এবং নিশ্চিত করে তাদের কাউকে নিয়োগ থেকে বাদ দেওয়া হবে না। তবে উচ্চ আদালতের আদেশ প্রত্যাহার না-হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়