ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সুপারিশে আটকে থাকা শিক্ষকদের তালিকা চাইল মাউশি
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্তি নিয়ে জট খুলতে মাঠপর্যায়ে নতুন করে তথ্য সংগ্রহে নেমেছে শিক্ষা প্রশাসন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে ২০২৫ সালে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশ পাওয়া শিক্ষকদের মধ্যে যারা এখনো এমপিও সুবিধার আওতায় আসেননি, তাদের বিস্তারিত তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ সংক্রান্ত একটি চিঠি দেশের ৯টি অঞ্চলের উপ-পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম মোসলেম উদ্দিন চিঠিটি ইস্যু করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-২ শাখা এনটিআরসিএর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের হালনাগাদ অবস্থা জানতে চেয়েছে। বিশেষ করে যেসব শিক্ষক এখনো এমপিওভুক্ত হননি, তাদের তথ্য নির্ধারিত ছক অনুযায়ী পাঠাতে বলা হয়েছে।
এ জন্য আগামী তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট তথ্য পিডিএফ ও সফটকপি উভয় ফরম্যাটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না পাঠালে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
চাহিদাপত্রের ছকে যেসব তথ্য অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে, সেগুলো হলো— সুপারিশপ্রাপ্ত শিক্ষকের নাম ও নিবন্ধন নম্বর, যে প্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে তার নাম, যোগদানের তারিখ, এমপিওভুক্ত না হওয়ার কারণ এবং সংশ্লিষ্ট মন্তব্য। এসব তথ্যের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে শিক্ষা মন্ত্রণালয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ