ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস দিন দিন বাড়ছে: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক: দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস দিন দিন বাড়ছে এবং এতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের মাধ্যমে জনগণের জনরায় ও গণভোটের ফল উপেক্ষা করা হয়েছে।
এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, বৈষম্যবিরোধী কমিটির নেতৃবৃন্দ এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ব্যারিস্টার সানিসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিচ্ছেন। তিনি বলেন, একই আদর্শ থেকে তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি বৃহত্তর জোট গঠনের কথাও উল্লেখ করেন তিনি।
বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের জায়গায় কেবল বিএনপি এসেছে, কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ অব্যাহত রয়েছে। বিচার বিভাগসহ বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের সম্ভাবনা তৈরি হয়েছিল, তা নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি জোর দিয়ে বলেন, তারা কেবল নেতৃত্বের পরিবর্তন নয়, বরং রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর সামগ্রিক পরিবর্তন চান।
এনসিপিতে যোগদানের ক্ষেত্রে আগের রাজনৈতিক পরিচয় গুরুত্ব পাবে না উল্লেখ করে তিনি বলেন, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ বা ছাত্রলীগ যেখান থেকেই আসুক, সবাইকে নতুনভাবে গ্রহণ করা হবে। তবে ফ্যাসিবাদ, গণহত্যা, চাঁদাবাজি বা দুর্নীতির সঙ্গে জড়িতদের দলে স্থান দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি।
শেষে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থান থেকে সৃষ্টি হওয়া প্রত্যাশা বাস্তবায়নে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু