ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
দেশে গণতন্ত্র নয়, ‘জিয়াতন্ত্র’ চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের শাসনব্যবস্থাকে ঘিরে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, দেশে গণতান্ত্রিক কাঠামোর পরিবর্তে ভিন্নধর্মী একটি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক মোড়ে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের গণমিছিলের আগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রত্যাশা ছিল, বাস্তবে তা পূরণ হয়নি। বরং দেশে “জিয়াতন্ত্র” প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি দাবি করেন, ব্যাংক, সংসদ ও দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, ১১ দলীয় জোটের নেতাদের বাসায় হামলার ঘটনা ঘটছে এবং জনগণের ভোটাধিকারও ক্ষুণ্ন হচ্ছে। সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভোগান্তির মধ্যে ফেলে দেওয়া হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
এনসিপি নেতা বলেন, নিরাপত্তাহীনতার কারণে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। এক ব্যবসায়ীর বরাতে তিনি জানান, সন্ধ্যার পর দোকান খোলা রাখা যাচ্ছে না, এমনকি ক্রেতা থাকলেও ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। এছাড়া জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষও ভোগান্তিতে রয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার না করে দলীয় লোকজনকে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। দুদক, বিচার বিভাগ, পুলিশ, ব্যাংক ও সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগও তোলেন তিনি।
তিনি বলেন, সংশ্লিষ্টদের এমনভাবে দায়মুক্তি দেওয়া হয়েছে, যেন তারা যা ইচ্ছা তাই করতে পারেন। বর্তমান রাজনৈতিক বাস্তবতা দেশের ভবিষ্যতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও তিনি মন্তব্য করেন।
সমাবেশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর আযাদ, নূরুল ইসলাম বুলবুল, এবি পার্টির সহ-সভাপতি ড. ওহাব মিনার, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন চাঁন, বাংলাদেশ লেবার পার্টির নেতা খন্দকার মিরাজুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মূসা বিন ইজহার এবং খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমীসহ বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন।
শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক গণ-আন্দোলনের শহীদদের আদর্শের ওপর। এই আদর্শের পথে কোনো বাধা এলে তা প্রতিরোধ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত