ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
বিএনপি জুলাই সনদ নিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে: নাহিদ
নিজস্ব প্রতিবেদক: বিএনপি গণভোটের গণরায়কে অস্বীকার করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দলটি জুলাই সনদ বনাম জুলাই আদেশ নিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে। তারা বলছে, জুলাই সনদকে অক্ষরে অক্ষরে পালন করবে, তবে জুলাই আদেশ অবৈধ। এই জুলাই আদেশের ভিত্তিতেই গণভোট হয়েছিল। গণভোটের গণরায়কে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কথার বরখেলাপ করেছে।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ১১ দলীয় ঐক্য আয়োজিত ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
এসময় সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক সংস্কার সম্ভব নয় মন্তব্য করে নাহিদ ইসলাম বলেছেন, সেজন্য গাঠনিক ক্ষমতা সংসদকে দিতে হবে। যার নাম হবে সংবিধান সংস্কার পরিষদ। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি এটিই। কিন্তু সংসদে বিএনপি মুলতবি প্রস্তাব এনেছিল, যেখানে তারা বলার চেষ্টা করেছে, জুলাই সনদ কোন পথে বাস্তবায়ন করা সম্ভব।
রাজনৈতিক বিশ্লেষণ
জুলাই সনদ কোন পথে বাস্তবায়ন সম্ভব সেই আলোচনা ঐকমত্য কমিশনেই হয়েছিল উল্লেখ করে এনসিপি আহ্বায়ক আরও জানান, আজকের প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রতিনিধি হিসেবে সালাহউদ্দিন আহমদসহ যাঁরা ঐক্যমত কমিশনে ছিলেন, তাঁরা সবাই কথার বরখেলাপ করেছেন। গণভোটের গণরায়কে তাঁরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন।
তিনি বলেছেন, গত ১৬ বছর রাষ্ট্র সংস্কারের জন্য যে লড়াই হয়েছে, অন্তর্বর্তী সরকারের গত দেড় বছরে যে বিষয়ে আলোচনা করা হয়েছে, এখন সে বিষয় নিয়ে আবারও কথা বলতে হচ্ছে, সে বিষয় নিয়ে আবারও আন্দোলনের প্রস্তুতি নিতে হচ্ছে। জাতিকে এই দুর্যোগে টেনে নিয়েছে বিএনপি, এজন্য বিএনপিকে এর দায়ভার ও পরিণতি ভোগ করতে হবে। এই পরিণতি খুব সহজ হবে না।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। কি-নোট উপস্থাপন করেন আইনজীবী শিশির মনির। বক্তৃতা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলের জ্যেষ্ঠ নেতারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল