ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
১৮ কোটি টাকার শেয়ার পেলেন বিমানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম তার প্রয়াত মায়ের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে প্রায় ১৮ কোটি টাকার শেয়ার পেয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ তথ্য জানা গেছে।
গত ১ মার্চ মারা যান হুরুন নাহার রশীদ। তিনি ছিলেন মনো গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী হারুনুর রশীদ খান মনোর স্ত্রী। মায়ের মৃত্যুর পর তার মালিকানাধীন শেয়ারগুলো উত্তরাধিকার হিসেবে আফরোজা খানমের নামে হস্তান্তর করা হয়।
ডিএসইতে প্রকাশিত তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ার এই হস্তান্তরের অন্তর্ভুক্ত রয়েছে। কোম্পানিগুলো হলো— মন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড, মন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মন্নু ফ্যাব্রিকস লিমিটেড।
উল্লিখিত প্রতিটি কোম্পানি পৃথকভাবে শেয়ার হস্তান্তরের বিষয়টি ডিএসইকে অবহিত করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় যোগ দেওয়ার আগে আফরোজা খানম মন্নু গ্রুপ ও এর তালিকাভুক্ত সহযোগী প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন। তবে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি তার করপোরেট দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল