ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সংসদে বিল নিয়ে ক্ষোভ প্রকাশ জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক: বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সংসদে উত্থাপিত বিলের কপি আগে থেকে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, আগেভাগে নথি না পাওয়ায় বিল সম্পর্কে যথাযথভাবে বুঝে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি, ফলে ভোট দেওয়া নিয়েও দ্বিধায় পড়তে হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সংসদে পাসের জন্য উত্থাপিত একাধিক বিলের বিষয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, তুলনামূলকভাবে দুর্বল অবস্থানের কারণে উপস্থাপিত বিষয়গুলো পুরোপুরি অনুধাবন করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, “এখন আমরা এমন অবস্থায় আছি হ্যাঁ বলব না না বলব, সেটাও বুঝতে পারছি না। এটি আমাদের অক্ষমতা, আমরা বিষয়গুলো বুঝে উঠতে পারিনি।”
ডা. শফিকুর রহমান কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের কথা উল্লেখ করে বলেন, সেখানে তারা আগেই ১৩৩টি অধ্যাদেশ একসঙ্গে না এনে পর্যায়ক্রমে উপস্থাপন এবং অন্তত একদিন আগে নথি সরবরাহের অনুরোধ করেছিলেন। তার ভাষায়, “আমি অর্থনীতির ছাত্র নই, তাই এতগুলো ডকুমেন্ট একসঙ্গে দেখে বোঝা কঠিন।”
তিনি আরও বলেন, কিছু সংসদ সদস্য দ্রুত সিদ্ধান্ত নিতে পারলেও তারা বিষয়গুলো বুঝে উঠতে পারেননি, তাই তারা নীরব থেকেছেন। তার মতে, না বুঝে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেওয়া দুটোই দায়িত্বজ্ঞানহীন হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ