ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
নারী এমপিদের নিয়ে বক্তব্যের বিষয়ে যা বললেন মুফতি আমির হামজা
নিজস্ব প্রতিবেদক: নারী সংসদ সদস্যদের নিয়ে আলোচিত ‘বডি শেমিং’ মন্তব্য প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর এমপি ও ইসলামি বক্তা আমির হামজা। তিনি দাবি করেন, বিষয়টি তার মনে নেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে সংসদে পাশে বসা নারী এমপিদের নিয়ে কটূক্তি করতে দেখা যায় আমির হামজাকে। সেখানে তিনি রুমিন ফারহানা এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের শারীরিক গঠন নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। পাশাপাশি ফরিদপুর-৩ আসনের এমপি নায়াব ইউসুফ আহমেদের নামও উল্লেখ করেন।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘রুমিন ফারহানা আপা আছে, মন্ত্রী পটলের মেয়ে আছে, ফারজানা শারমিন। আমার ডানে-বামে এমন ভুঁড়িওয়ালা লোক পেয়েছি, যেহেতু এগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বসবে আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে গিয়ে দেখি, আমার ডানে-বামে ভুঁড়িওয়ালা। এমন বড় বড় ভুঁড়ি, আমার মনে হয় ভুঁড়ি ছিঁড়লে ভেতর থেকে ব্রিজ-কালভার্ট বের হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে।’
এ বিষয়ে গণমাধ্যমের প্রশ্নে আমির হামজা বলেন, ‘এটি দেড় ঘণ্টার আলোচনা ছিল। কোথায় কী বলেছি, তা কি মনে রাখা সম্ভব? মিডিয়ার কি আরও গুরুত্বপূর্ণ বিষয় নেই?’ তিনি আরও বলেন, গত কয়েক দিনে এ ধরনের মন্তব্য করেছেন কিনা এ বিষয়েও তিনি নিশ্চিত নন।
তার বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং সংশ্লিষ্ট নারী এমপিরা কড়া সমালোচনা করেন।
রুমিন ফারহানা বলেন, ‘এই মন্তব্যটি দুই দিন আগে আমার নজরে এসেছে। তার অতীত রেকর্ড বিবেচনায় এটি কোনো ব্যতিক্রম নয়।’ তিনি আরও বলেন, সংসদে নির্দিষ্ট আসন থাকা সত্ত্বেও তিনি পাশে বসা নিয়ে যে মন্তব্য করেছেন, তা বাস্তবতার সঙ্গে মেলে না এবং নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, ‘আমি ভিডিওটি দেখেছি। এই বিষয়ে কথা বলাও আমার মর্যাদার নিচে।’ তিনি উল্লেখ করেন, এ ধরনের বক্তব্য শুধু নারী এমপিদের নয়, পুরো সংসদ ও দেশের নারীদের অপমান করেছে। আইনি ব্যবস্থা নেওয়ার প্রশ্নে তিনি জানান, আপাতত এমন ব্যক্তির জবাব দেওয়ার চেয়ে তার কাছে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে।
ফরিদপুর-৩ আসনের এমপি নায়াব ইউসুফ আহমেদ বলেন, এ মন্তব্য আমির হামজার ‘চরম সংকীর্ণ মানসিকতার’ পরিচয় দেয়। তার মতে, যারা নারীদের এভাবে দেখে, তারা নেতৃত্বের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা হারায় এবং জনগণ তা কখনো মেনে নেবে না।
এদিকে কুষ্টিয়া জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন জোয়ার্দার বলেন, বিষয়টি নিয়ে দলীয়ভাবে বারবার তাকে সতর্ক করা হয়েছে। কেন্দ্র ও স্থানীয় পর্যায় থেকে সতর্কবার্তা দেওয়া হলেও তিনি শোনেননি বলে মন্তব্য করেন তিনি এবং এ ঘটনায় দল বিব্রত বলেও উল্লেখ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল