ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
হেফাজতে ইসলামের নায়েবে আমির আবু তাহের নদভী আর নেই
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা আবু তাহের নদভীর ইন্তেকালে ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি, জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক এবং ইত্তিহাদুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সোমবার (৩০ মার্চ) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান গভীর শোক প্রকাশ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
বিকাল সাড়ে ৪টার দিকে সংগঠনের প্রচার সম্পাদক মুফতি কিফয়াতুল্লাহ আজহারী গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান।
শোকবার্তায় হেফাজত নেতারা বলেন, আল্লামা আবু তাহের নদভী ছিলেন একজন প্রাজ্ঞ আলেম, দক্ষ সংগঠক এবং দ্বীনের একনিষ্ঠ রাহবার। তার ইলমি অবদান, ত্যাগ-তিতিক্ষা এবং দ্বীনি শিক্ষার প্রসারে নিরলস প্রচেষ্টা জাতি চিরস্মরণীয় করে রাখবে। তার ইন্তেকালে দেশ একজন নিবেদিতপ্রাণ আলেম ও অভিভাবককে হারিয়েছে। তিনি মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন তিনি তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, কবরকে প্রশস্ত ও নূরে ভরপুর করে দেন এবং তার সকল গুনাহ ক্ষমা করে দেন।
এছাড়া শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আল্লাহ যেন তাদের এই শোক সহ্য করার শক্তি দান করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- আজকের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জানুন