ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
গণভোট-জুলাই সনদ ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত: নাহিদ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সংসদের গঠন প্রক্রিয়া ও বর্তমান কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে গণভোট ইস্যুকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, সংসদ কীভাবে গঠিত হয়েছে সেই বিষয়টি আমরা ভুলে যাচ্ছি।
রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় সংসদের মুলতবি অধিবেশন শুরু হলে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হলেও সংসদের বর্তমান কার্যক্রমে সেই বাস্তবতার প্রতিফলন দেখা যাচ্ছে না।
নাহিদ ইসলাম বলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে গণভোট ও সংশ্লিষ্ট ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। তার মতে, এসব বিষয়ে আগে আলোচনা ও সমাধান হওয়া প্রয়োজন, এরপরই সংসদের নিয়মিত কার্যক্রম পরিচালিত হওয়া উচিত। তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে গণভোট ও জুলাই সনদ সংক্রান্ত বিষয়টি আগে বাস্তবায়নের আহ্বান জানান।
এরপর ডেপুটি স্পিকার বিষয়টি নিয়ে বলেন, বিধি অনুযায়ী গুরুত্বপূর্ণ কোনো ইস্যু উত্থাপিত হলে তা আলোচনার সুযোগ থাকে এবং সাধারণত এসব আলোচনার জন্য নির্ধারিত সময়ও রয়েছে। তিনি জানান, সংসদীয় বিধিমালার ৭১ বিধি অনুসারে আলোচনা শেষে উত্থাপিত নোটিশ সম্পর্কে সিদ্ধান্ত জানানো হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়