ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
সংস্কার ইস্যুতে মাঠে নামছে এনসিপি
নিজস্ব প্রতিবেদক: সংবিধান সংস্কার ইস্যুতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে বিষয়টি বাস্তবায়নে চাপ বাড়াতে সংসদের পাশাপাশি রাজপথেও সক্রিয় ভূমিকা নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিকতা শুরু হলেও সংস্কার প্রসঙ্গ এখনো অনিশ্চয়তায় রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার সময়সীমা গত ১৫ মার্চ শেষ হয়েছে। সরকারের মতে, এ পরিষদ গঠনের আগে সংবিধান সংশোধন জরুরি। যদিও বিরোধী দলের সংসদ সদস্যরা সংস্কার পরিষদের শপথ নিয়েছেন, বিএনপির সংসদ সদস্যরা তা করেননি। এতে সংস্কার কার্যক্রম উপেক্ষিত হওয়ার আশঙ্কা করছেন বিরোধী জোটের নেতারা।
১৩ দিনের বিরতির পর আগামীকাল রোববার (২৯ মার্চ) বেলা ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। ফলে সংস্কার পরিষদ গঠনের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
গত বৃহস্পতিবার (২৬ মার্চ) জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানকে উপেক্ষা করা হচ্ছে। সংসদে সংস্কার বাস্তবায়ন না হলে তা রাজপথে গড়াবে এবং রাজনৈতিকভাবেই এর সমাধান হবে।’
এর আগে ২১ মার্চ ঈদের নামাজ শেষে দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার পরিষদের প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা সংসদ ও সংসদের বাইরে চাপ সৃষ্টি করবেন।
সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গত ২ মার্চ সদস্য সচিব আখতার হোসেনকে প্রধান ও যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারকে উপপ্রধান করে একটি ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’ গঠন করে এনসিপি।
দলীয় সূত্র জানায়, সংসদ অধিবেশনের আগে শনিবার (২৮ মার্চ) এ কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি। তবে সংসদের ভেতরে সক্রিয় ভূমিকার পাশাপাশি রাজপথেও অবস্থান জোরদার করার পরিকল্পনা রয়েছে তাদের। এ জন্য দলীয় কর্মসূচির পাশাপাশি জনমত গঠনে নাগরিক অংশগ্রহণ বাড়ানোর চিন্তা করছে দলটি।
এ বিষয়ে সরোয়ার তুষার বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে আন্তরিক নয়। তার দাবি, রাষ্ট্র সংস্কার বাস্তবায়িত হলে সরকারের নির্বাহী ক্ষমতা কমে যেতে পারে এই আশঙ্কা থেকেই তারা পিছিয়ে আছে।
এদিকে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে রোববার (২৯ মার্চ) দুপুরে সংসদ ভবনের সামনে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’-এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি এনসিপির নেতারাও অংশ নেবেন বলে জানা গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- আজকের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জানুন