ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২
ভিসি নিয়োগে রাজনৈতিক আনুগত্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে: জামায়াত
নিজস্ব প্রতিবেদক: দেশের একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ে হঠাৎ উপাচার্য পরিবর্তন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, এই সিদ্ধান্ত স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার বাইরে গিয়ে নেওয়া হয়েছে, যা উচ্চশিক্ষা ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি করতে পারে।
শনিবার (২৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আটটি বিশ্ববিদ্যালয়ে একযোগে ভিসি পরিবর্তন নজিরবিহীন এবং তা উদ্বেগজনক। তার দাবি, এই প্রক্রিয়ায় যোগ্যতা ও অভিজ্ঞতার পরিবর্তে রাজনৈতিক আনুগত্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ঈদুল ফিতরের ছুটির মধ্যে, যখন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কার্যত বন্ধ, তখন ১৬ মার্চ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে সংশ্লিষ্টদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ বা মূল্যায়নের সুযোগ রাখা হয়নি বলেও অভিযোগ করা হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বিশ্ববিদ্যালয় জাতির বুদ্ধিবৃত্তিক বিকাশের কেন্দ্র হলেও সেখানে দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে। তার মতে, নতুন নিয়োগপ্রাপ্তদের অনেকেই শিক্ষা ও গবেষণায় পূর্বসূরিদের তুলনায় পিছিয়ে এবং রাজনৈতিক পরিচয়ের কারণে নিয়োগ পেয়েছেন।
তিনি আরও বলেন, চার বছরের জন্য নিয়োগ পাওয়া উপাচার্যদের পূর্ণ মেয়াদ শেষ করতে না দিয়ে এভাবে সরিয়ে দেওয়া প্রশাসনিক শিষ্টাচারের পরিপন্থী। এতে শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, এই ধরনের একতরফা সিদ্ধান্ত তা প্রশ্নবিদ্ধ করছে।
জামায়াত, যা বর্তমানে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল, এই সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে। দলটির মতে, উপাচার্য নিয়োগ বা পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদীয় আলোচনা প্রয়োজন।
এক্ষেত্রে সরকার ও বিরোধী দলের প্রতিনিধিদের সমন্বয়ে একটি নিরপেক্ষ ‘সার্চ কমিটি’ গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে। একই সঙ্গে পূর্ববর্তী উপাচার্যদের অপসারণের পেছনের কারণ জনসম্মুখে স্পষ্ট করার আহ্বান জানানো হয়।
অন্যথায় এই পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে বলে সতর্ক করেছে দলটি। দেশের উচ্চশিক্ষা ব্যবস্থা স্থিতিশীল রাখতে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানানো হয়েছে বিবৃতিতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- অস্তিত্ব সংকটে ৩৭ কোম্পানি: অডিটরদের ‘লাল সংকেত’
- গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ এপ্রিল)
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ৪.৯ মাত্রার ভূমিকম্পে টের পেল বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- রবি আজিয়াটার বিরুদ্ধে বিএসইসির আনুষ্ঠানিক তদন্ত শুরু
- সংসদে তিন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমোদন
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- ঢাবিতে ই-মেইল ভেরিফিকেশন প্রশিক্ষণ মঙ্গলবার