ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। শুক্রবার (২৭ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, সম্প্রতি ইরানকে ঘিরে আক্রমণ ও পাল্টা আক্রমণের ঘটনায় মধ্যপ্রাচ্যে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, তা ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি শুধু ওই অঞ্চল নয়, বরং বৈশ্বিক পর্যায়েও উদ্বেগ সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতির প্রভাব বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর গুরুতর চাপ তৈরি করছে, যার প্রভাব বাংলাদেশসহ অন্যান্য দেশেও পড়ছে। বিশেষ করে জ্বালানি সংকট ইতোমধ্যে জনজীবনে নানা ধরনের ভোগান্তি সৃষ্টি করেছে।
রোজা ও ঈদ উপলক্ষে ছুটির পর ২৯ মার্চ থেকে অফিস-আদালত, শিল্পকারখানা এবং অন্যান্য কার্যক্রম পুরোদমে চালু হলে এ সংকট আরও প্রকট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। জ্বালানি সংগ্রহে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে বলেও মন্তব্য করেন।
তিনি সতর্ক করে বলেন, জ্বালানি সংকট পরিবহন ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ, কৃষি উৎপাদন এবং শিল্প খাতসহ সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সবশেষে তিনি মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িত সব পক্ষকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি বলেন, চলমান সংঘাত বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের কষ্ট ও অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে, তাই মানবিক দৃষ্টিকোণ থেকে এর অবসান জরুরি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা