ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
জুলাই সনদ মানা জাতীয় দায়বদ্ধতা: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি জোর দিয়ে বলেছেন, জুলাই সনদ মানা জাতীয় দায়বদ্ধতা। যারা এটি বুঝতে পারেননি, তারা চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মাধ্যমে বা সরাসরি তার বাড়িতে এসে তা শিখতে পারেন।
বুধবার (২৫ মার্চ) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা-১২ আসনের এমপি সাইফুল আলম খান মিলন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম।
ডা. শফিকুর রহমান বলেন, “এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মহিমা চিরকাল অম্লান থাকবে। গণতন্ত্র অনুযায়ী একটি দল সরকারে থাকবে, আরেকটি দল বিরোধী। সরকার যদি সঠিক পথে কাজ করে, আমরা সহযোগিতা করব; আর যদি ব্যর্থ হয়, কঠোরভাবে বিরোধিতা করব।”
তিনি আরও বলেন, “আমরা সরকারের ব্যর্থতা চাই না। চাই তারা সফল হোক। তবে যদি সরকার উল্টো পথে চলে, আমাদেরও ব্যবস্থা নিতে হবে। আসুন জনগণের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করি। তা না হলে হত্যাকাণ্ড ও বিচারহীনতা থেমে যাবে না। আমাদের তরুণরা কঠিন ভাষায় জবাব দেবে।”
জামায়াত আমির যোগ করেন, “১৯৭১ সালে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই ছিল জনরায়কে মান্য করার জন্য। একইভাবে এখনো জনগণের রায় অবজ্ঞা করলে আমরা সংসদে ও বাইরে এর জবাব দিতে প্রস্তুত।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুন)
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- গ্রুপ সেরার লড়াইয়ে আজ ফ্রান্স বনাম নরওয়ে, যেভাবে দেখবেন ম্যাচ