ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
আগে জুলাই সনদ ও সংস্কার, পরে ডেপুটি স্পিকার: গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের আসন্ন প্রথম অধিবেশনকে সামনে রেখে একগুচ্ছ সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিকে অগ্রাধিকার দিচ্ছে প্রধান বিরোধী দল। পদের চেয়ে নীতিগত পরিবর্তনের দিকে নজর দিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, জুলাই সনদের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা কোনো পদ গ্রহণে আগ্রহী নন। বুধবার (১১ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত ১১ দলীয় সংসদীয় জোটের এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই অবস্থান স্পষ্ট করেন।
সংসদ শুরুর প্রাক্কালে সরকারের দেওয়া ডেপুটি স্পিকারের প্রস্তাব নিয়ে তিনি বলেন, ‘এ প্রসঙ্গ এখনই প্রাসঙ্গিক নয়। ডেপুটি স্পিকারের বিষয়টি জুলাই চার্টারের সঙ্গে সংশ্লিষ্ট। অধিবেশন শুরু হলে আমাদের সংসদ সদস্যরা কথা ভুলবেন। আমাদের বিরোধীদলীয় নেতা আছেন। অধিবেশন শুরু হবে, জুলাই চার্টার নিয়ে আলোচনা হবে, সংস্কার নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে। তারপর বিরোধীদলীয় নেতারা সিদ্ধান্ত নেবেন।’ তিনি আরও যোগ করেন যে, ‘জুলাই সনদের প্রশ্ন আগে নিষ্পত্তি হতে হবে’ এবং ‘এভাবে ডেপুটি স্পিকার নিতে চাই না’।
জামায়াত আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ১১-দলীয় জোটের সংসদ সদস্যরা একত্রিত হন। অধিবেশনে জনগুরুত্বপূর্ণ নোটিশ, মুলতবি প্রস্তাব ও সাধারণ আলোচনার বিষয়বস্তু কী হবে, তা নিয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। জামায়াত আমীর সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনে সকলকে একজোট হয়ে কাজ করার নির্দেশ দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের এই অনড় অবস্থান সরকারকে কিছুটা চাপে ফেলতে পারে।
আগামী বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নিয়ে নানা নাটকীয়তা বিরাজ করছে। এখন পর্যন্ত স্পিকার বা ডেপুটি স্পিকারের নাম চূড়ান্ত না হওয়ায় অনিশ্চয়তা কাটেনি। এমনকি কে উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন, তা নিয়েও রয়ে গেছে ধোঁয়াশা। জামায়াতের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, জুলাই সনদ অনুযায়ী সংস্কারের যে অঙ্গীকার করা হয়েছিল, তার পূর্ণাঙ্গ বাস্তবায়নই তাদের কাছে মুখ্য। এই অমীমাংসিত প্রশ্নগুলোর সমাধান না হলে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের সম্ভাবনা ক্ষীণ বলে ধারণা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি