ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার আয়োজন
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সম্মানে রাজধানীতে ইফতার মাহফিলের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। শনিবার (৭ মার্চ) জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত এই আয়োজনে বিশ্বের ৩৫টি দেশের কূটনীতিকরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে দেশ-বিদেশের কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত কূটনীতিকদের মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ফিলিস্তিন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ভারত, তুরস্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, পাকিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভ্যাটিকান সিটি, ইরান, ব্রুনাই দারুসসালাম, মালদ্বীপ, আলজেরিয়া, কসোভো, মিশর, ভিয়েতনাম, মিয়ানমার, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নরওয়ে, নেপাল, ফিলিপাইন, নেদারল্যান্ডস, ভুটান, শ্রীলঙ্কা, ব্রাজিল, সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এবং ইউএনডিপি, ইউএনএইচসিআর, ইউনিসেফ, ইউএনওডিসি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, আইওএমসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ছিলেন।
জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মধ্যেও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম, মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা রফিকুল ইসলাম খান ও এহসানুল মাহবুব জুবায়ের উল্লেখযোগ্য। এছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দীন, আবদুর রব ও ড. শফিকুল ইসলাম মাসুদসহ কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য জাহিদুর রহমান এবং মোহাম্মদ শিশির মনিরও উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ডা. শফিকুর রহমান উপস্থিত কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘পারস্পরিক সম্মান, সহযোগিতা এবং গঠনমূলক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ বিশ্বসম্প্রদায়ের সঙ্গে আরও ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায়।’
তিনি আরও আশা প্রকাশ করেন, ন্যায়ভিত্তিক অবস্থান, পারস্পরিক বোঝাপড়া এবং মানবিক মূল্যবোধের ওপর ভিত্তি করে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।
রমজানের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এ মাস মানুষকে সংযম, সহমর্মিতা, ন্যায়বোধ ও মানবকল্যাণের শিক্ষা দেয়। এই মূল্যবোধ ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করা গেলে শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং সমগ্র বিশ্বের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- আজকের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জানুন