ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
চাঁদাবাজি জীবনের অংশ হলে অপরাধ মনে হয় না: নাসীরুদ্দীন
নিজস্ব প্রতিবেদক: সমাজে যখন চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির মতো কর্মকাণ্ড কারও জীবনের অংশ হয়ে যায়, তখন সে আর এগুলোকে অপরাধ হিসেবে দেখার মানসিকতা রাখে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা তুলে ধরেন।
পোস্টে তিনি বলেন, ‘চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি যখন কারও কাছে পেশা বা ক্যারিয়ারে পরিণত হয়, তখন সে আর এগুলোকে অপরাধ মনে করে না। কেউ যদি তাকে সত্য ও হেদায়েতের পথে আহ্বান জানায়, তখন সে তা মিথ্যা অপবাদ ও অপপ্রচারের মাধ্যমে উড়িয়ে দিতে চায়।’
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘এভাবে বারবার অন্যায় করতে করতে তাদের অন্তর যেন সিলমোহরবদ্ধ হয়ে যায়, আর সত্যের কথা তাদের কানে পৌঁছালেও তা আর প্রভাব ফেলে না।’ তার ভাষ্য অনুযায়ী, এই অবস্থায় অনেকেই শেষ পর্যন্ত একই ভুল ও অপকর্মের পথেই জীবন কাটিয়ে দেয়।
তবে এমন পরিস্থিতিতেও হতাশ না হওয়ার কথা উল্লেখ করেন তিনি। পোস্টে তিনি বলেন, ‘তারপরও আমরা হতাশ নই। তাদের জন্যও হেদায়েতের দোয়া রইল। আল্লাহ যেন তাদের অন্তর খুলে দেন এবং সত্যের পথে ফিরিয়ে আনেন।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)